২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আপডেট

মানিকগঞ্জের ঢাকা--আরিচা মহাসড়কের জাগির ও বানিয়াজুরিতে সোমবার সকালে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফরিদপুরগামী নিষিদ্ধ পলিথিন ব্যাগভর্তি একটি পিকআপ ভ্যান সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা--আরিচা মহাসড়কের জাগির এলাকায় একজন পথচারিকে চাপা দেয়।

এতে ওই পথচারি ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত পিকআপ ভ্যানের হেলপারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সেও মারা যায়।

নিহত পথচারির নাম করিম। হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

বানিয়াজুড়ি এলাকায় সোমবার সকালে সয়াবিন তেলভর্তি পাটুরিয়াগামী একটি ট্রাক ঢাকা--আরিচা মহসড়কে নিস্ক্রিয় হয়ে থেমে যায়।

এ দু’টি দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল চার ঘন্টা বাধাগ্রস্ত হয়।

একটি র‌্যাকারের সহায়তায় ট্রাকটি সরিয়ে নেয়ার পর যান চলাচল আবার শুরু হয়।