২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিজয় দিবসের কর্মসূচিতে ব্যাপক পরিবর্তন

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানমালায় বিগত বছরের তুলনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

জেলা প্রশাসন সূত্র জানায়, দেশব্যাপী অব্যাহত বোমা হামলার কারণে এ বছর বিজয় দিবসের সাতদিন ব্যাপী কর্মসূচির পরিবর্তে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হত। কিন্তু এ বছর নিরাপত্তার কথা চিন্তা করে স্থান এবং সময় পরিবর্তন করা হয়েছে।

সূর্যোদয়ের পূর্বে পুলিশ লাইন মাঠে তোপধ্বনির আয়োজন করা হয়েছে।

এদিকে নগরীর স্কুলগুলোর ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ এবং শরীরচর্চায় অংশগ্রহণ নিয়ে শিক্ষক এবং জেলা প্রশাসনের মধ্যে টানাপড়েন চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসকের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, বিজয় দিবসের অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।