সিলেটে জঙ্গি সন্দেহে বিস্ফোরকসহ ১ জন গ্রেপ্তার
সিলেটের কানাইছড়ি উপজেলার লুবাগঞ্জ থেকে বিডিআর রোববার রাতে জঙ্গি সন্দেহে বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সফর আলী।
বিডিআর জানায়, আটককৃত সফর আলীর কাছ থেকে ১১টি ডিটোনেটর, ছয়টি ফিউজ এবং চারটি বোমা পাওয়া গেছে।
সফর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য বিডিআর অফিসে নেয়া হয়েছে।
