২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাংলা ভাই-সদৃশ ১ জনসহ ৩ সন্দেভাজন জঙ্গি আটক

কিশোরগঞ্জের কটিয়াদির গচিহাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ বাংলা ভাইয়ের মত দেখতে একজনসহ তিনজনকে আটক করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

আটককৃতরা তাদের পরিচয় দিয়েছে দিনাজপুরের হামিদুর রহমান (৫৫), নোয়াখালীর আলমগীর হোসেন (৩০) ও কুমিল্লার হানিফুর রহমান (২৩) বলে।

এদের মধ্যে পুলিশ হামিদুর রহমান নামধারীকে বাংলা ভাই বলে সন্দেহ করছে। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয়দের মধ্যে মোস্ট ওয়ান্টেড বাংলা ভাইয়ের ধরা পড়ার চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী সূত্র জানায়, আটক ওই তিন ব্যক্তি রোববার ঢাকা থেকে করগাঁওগামী বাসে গাচিহাটা বাসস্ট্যান্ডে নামলে তাদের একজনকে বাংলা ভাইয়ের মতো দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে সন্দেহভাজন বাংলাভাইকে দেখতে কয়েকশ’ লোক কটিয়াদি থানার বাইরে ভিড় জমায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মল্লিক ফকরুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক প্রকৃত পরিচয় জানতে ব্যক্তিদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ চলছে।