২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে বাছাই পরীক্ষা ৩০ ডিসেম্বর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই--এর সুপারিনটেনডেন্ট, পিটিআই--এর সহকারী সুপারিনটেনডেন্ট এবং উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্যে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই পরীক্ষা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

অবজেকটিভ টাইপ পরীক্ষাটি ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামে ইতোমধ্যে ডাকযোগ প্রবেশপত্র পাঠানো হয়েছে।  তবে কোনও প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে ২১ থেকে ২৯ ডিসেম্বর, ২০০৫--এর মধ্যে অফিস চলাকালীন ঢাকায় প্রধান কার্যালয় থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রবেশপত্র ছাড়া কোনও প্রার্থীকে পরীক্ষায় কোনওভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার সময়সূচি ও আসন ব্যবস্থা পরবর্তীতে দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।