২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শ্রমিক সংঘর্ষে ২০ জন আহত

নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের দু’গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জেলা বাস মিনি--মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন--এর উপজেলা শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রোববার সন্ধা সাড়ে ৬টায় গোটা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

দফায় দফায় হামলা--পাল্টা হামলায় উভয় পক্ষের আহত শ্রমিকদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বজলার রহমান (৪০), সাজেদুল হক (৩০), বাচ্চু (২৫), মাসুদ রানা (৩৫), মাজেদ্লু ইসলাম (৩০) ও মাহাতাবের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষকালে প্রায় এক ঘন্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গোটা উপজেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। সভাপতি পদপ্রার্থী আনিসুর রহমান ও গ্রেনেড বাবু নামে দুই শ্রমিক নেতার পক্ষ নিয়ে শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয় বলে পুলিশ জানিয়েছে।