নড়াইলে শক্তিশালী বোমা উদ্ধার
নড়্ইাল পৌরসভার পাশে বি আরটিসি বাস কাউন্টারের পাশ থেকে রোববার সন্ধ্যা ছয়টায় একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জনতা বোমাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে স্কচটেপ দিয়ে ব্যাটারি ও বৈদ্যুতিক তার পেচানো বোমাটি উদ্ধার করে নিস্ক্রিয় করে দেয়। পুলিশ ও স্থানীয় জনগণ ধারণা করছে জঙ্গি কর্মী সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে বোমাটি পেতে রেখেছিলো।
