২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশী বাধায় ১৪ দলের ডিসি অফিস ঘেরা কর্মসূচি পণ্ড

বগুড়ায় পুলিশী বাধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ১৪ দল রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি। শুধু শহরে টে¤পল রোডে দলীয় কার্যলয়ের সামনে পুলিশ কর্ডনের মধ্যে প্রতিবাদ সমাবেশ করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সকাল থেকে শহরে সাতমাথায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ টে¤পল রোডের চতুর্দিকে অবস্থান নেয়ায় ১৪ দল বের হতে পারেনি। পরে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মজিবর রহমান মজনু, রেজাউল করিম তানসেন, বেলাল আহমেদ, মঞ্জুরুল আলম মোহন।

বক্তারা সারা দেশে অব্যাহত বোমা হামলার কারণে জোট সরকারের পদত্যাগ দাবি করে বলেন, সরকারের সদিচ্ছার অভাবে বোমাবাজ জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে না।