২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসনসহ ৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশী বিহারীদের আহবান

বিহারীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেতে চায়, অবহেলিত বিহারীরা দেশের অন্য নাগরিকদের মত জীবন যাপন করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে রোববার বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ সংবাদ সম্মেলনে সরকারের প্রতি তাদের পুনর্বাসনসহ সাত দফা দাবি বাস্তবায়নের আবেদন জানিয়েছে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমেদ খান তার লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে-- বিহারীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বাধা দূর করাসহ যিনি যে ক্যাম্পে আছেন, তার নামে সেখানেই বাসস্থান বরাদ্দ দেওয়া এবং বরাদ্দের দু’বছর পর পর্যন্ত গ্যাস, বিদ্যুৎ, পানি বিনামূল্যে সরবরাহ করা।

বাসা বরাদ্দের দলিল হস্তান্তরের সময় প্রত্যেক পরিবারকে কমপক্ষে তিন লাখ টাকা সাহায্য দেওয়া, প্রতিটি পরিবারের দু’জন কর্মক্ষম ব্যক্তিকে বিদেশে চাকরিতে পাঠানোর ব্যবস্থাসহ বিহারীদের ছেলে--মেয়েদের øাতক শ্রেণী পর্যন্ত বিনা খরচে লেখা--পড়ার ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিকত্ব পাওয়ার জন্যে ১৫ জন বিহারী আপিল করার পর আদালত তাদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে রায় দিয়েছে।