হংকংয়ে ডাব্লিওটিও বৈঠকে বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে এনজিও ও সুশীল সমাজের কর্মসূচি
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বার্থকে তুলে ধরতে বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
হংকংয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ডাব্লিউটিও’র বৈঠক উপলক্ষে বাংলদেশের বিভিন্ন এনজিও ও মিডিয়ার প্রায় একশ’ জন প্রতিনিধি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সেখানে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, বিশ্বের বাণিজ্য তথা অর্থনীতির চেহারায় পরিবর্তন অবশ্যম্ভাবি।
উন্নয়ন অন্বেষণ, সিপিডি, অ্যাকশন এইড, সুশাসনের জন্যে প্রচারাভিযানসহ বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের সংগঠন ডাব্লিউটিওতে বাংলাদেশের অধিকারকে সম্মুন্নত রাখার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
উন্নয়ন অন্নেষণ হংকংয়ে তিনটি গোলটেবিলের আয়োজন করেছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।
সকল কর্মসূচি এনজিও সেন্টার, ফেজ--১, হংকং কনভেশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
