২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৪ ডিসেম্বর অর্ধদিবস হরতাল

সিলেটে ১৪ ডিসেম্বর বুধবার অর্ধদিবস হরতাল আহবান করেছে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে তাঁত ও বস্ত্র মেলা আয়োজনের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

দু’মাস আগে সিলেটে তাঁত ও বস্ত্র মেলা শুরুর উদ্যোগ নিলে স্থানীয় ব্যবসায়ীদের প্রচণ্ড ক্ষোভ ও বাধার মুখে জেলা প্রশাসন মেলা উদ্বোধনের একদিন আগে মেলা বন্ধের নির্দেশ দেয়।

এরপর মেলার উদ্যোক্তারা হাইকোর্টে রিট করলে কোর্ট সম্প্রতি মেলা চালুর পক্ষে রায় দেয়। তিন/চার দিন ধরে উদ্যোক্তারা মেলা নতুনভাবে উদ্বোধনের প্রস্তুতি নেয়ার প্রেক্ষিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা শনিবার সকাল ১০টা  থেকে বেলা একটা পর্যন্ত প্রতীক ধর্মঘট পালন শেষে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সমাবেশে বুধবার সিলেটে অর্ধদিবস হরতাল ও দোকানপাটে ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেন।