২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সাঈদীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জ বন্দর থানায় শনিবার জামায়াতে ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদী এমপি’র আগমনকে কেন্দ্র করে বিরোধী ১৪ দলীয় নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ২০জনের বেশি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌণে ১১টার দিকে সাঈদী বন্দর থানায় পৌঁছানোর সাথে সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং জামায়াত ও সাঈদী বিরোধী স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে শুরু করে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে প্রতক্ষদর্শীরা জানায়।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বন্দর থানায় হাজীপুরের তালিমুল মিল্লাত মাদ্রাসার আমন্ত্রণে জামাত এমপি সাঈদী নারায়ণগঞ্জে আসেন। এর আগে নারায়ণগঞ্জে ১৪ দলের নেতৃবৃন্দ সাঈদীকে অবাঞ্ছিত ঘোষণা করে।