জিওগ্রাফি সোসাইটির সূবর্ণ জয়ন্তী উদযাপন
ভুগোল এবং ভূগোল সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও চর্চা বাংলাদেশের ভৌগলিক ও সামাজিক পরিবেশ উপলব্ধি করতে সাহায্য করবে, যা দেশের টেকসই উন্নয়নের পথকে চিন্থিত করতে সাহায্য করবে বলে শুক্রবার এক সম্মেলনে বক্তারা বলেছেন।
বাংলাদেশ জিওগ্রাফিকাল সোসাইটি (বিজিএস) এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজধানীর এলজিইডি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজিএস’র সভাপতি অধ্যাপক নাসরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বেধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. এ মঈন খান।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট ভূগোলবীদ ড. মুরেয় চ্যাপম্যান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফয়েজ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসাদুজ্জামান।
বিজেএস ফেলো এবং প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলাম সম্মেলনে ‘ম্যান ইনভায়রমেন্ট থিম ইন জিওগ্রাফি : এ রিভিউ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
