২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২টি বোমা উদ্ধার

সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ও পৌর এলাকার মীরপুর থেকে সদর থানা পুলিশ শুক্রবার সকালে দুইটি বোমা উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশ জানায়, দমকল বাহিনীর সহায়তায় সদর থানা পুলিশ সকাল সাড়ে নয়টার সময় পৌর এলাকার মীরপুরে যোহরা হাফিজিয়া মহিলা মাদ্রাসার কাছে প্রথম বোমাটি এবং সকাল দশটার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে ফুলের বাগান থেকে অপর বোমাটি উদ্ধার করে।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত বোমা দুইটি আসল বোমা নয়। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ কাজ করেছে।