২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: নেত্রকোনা সফরকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

নেত্রকোণায় পৌঁছে প্রথমেই তিনি বিস্ফোরণস্থল পরির্দশন করেন। এরপর নিহতদের দেখতে তিনি নেত্রকোণা হাসপাতালে যান এবং আহত পুলিশ সদস্যসহ অন্যদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

প্রতিমন্ত্রী বোমা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সারা বিশ্বেই এ ধরনের হামলা হচ্ছে। সরকার এ হামলা বন্ধের উদ্যোগ গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।