২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী

শুক্রবার ৯ ডিসেম্বর নারী জাগরণের পথিকৃৎ, মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ১২৫ তম জন্ম ও ৭৩ তম মৃত্যুবার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

দিবসটি স্মরণে ‘রোকেয়া দিবস’ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন সারা দেশে আলোচনা সভা, সমাবেশ, মানব বন্ধন, র‌্যালীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বেগম রোকেয়া ১৯ শতকের শেষার্ধে ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পাযরাবনধ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন বিদ্যালয়ে লেখা পড়া করতে পারেননি। বড় ভাই ও বোনের কাছে ঘরে বসে লেখা পড়া শিখেছিলেন তিনি।

সারা জীবন নারী জাগরণে, নারীর অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন।

আজ নারী জাগরণে, নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক মুক্তি এসেছে তা বেগম রোকেয়ারই অবদান। এই একশবিংশ শতাব্দীতে তার পথ ধরে নারীমুক্তি অর্থাৎ মানবতার মুক্তির সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এই মহিয়সী নারী ১৯৩২ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।