নেত্রকোনায় আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বোমা উদ্ধার
নেত্রকোনা শহরের সাতপাই রেলক্রসিং বাজারে মঙ্গলবার রাত ৯টায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মতিউর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন রাত ৯টায় হিসাব শেষ করে দোকানের শাটার বন্ধ করতে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো এ বোমাটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
পুলিশ ও দমকল বাহিনী বোমাটিকে পাশ্ববর্তী একটি জলাশয়ে নিয়ে এ থেকে সুইচ বিচ্ছিন্ন করে ফেলে। পুুলিশ জানায়, পরবর্তী পরীক্ষার জন্যে র্যাবের বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে।
