২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ফরিদপুর--বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার মহিলা রোড নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম বেলায়েত হোসেন (২৫)। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহতরা হচ্ছে, কার্তিক সাহা (৩২), তার মেয়ে পূজা (৪) ও নৃপেণ সাহা (৪২)।

পুলিশ জানায়, মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি প্রাইভেট কারের মুখোমুখি এ সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। নিহত ওই ব্যক্তির নাম জানা যায়নি।

ঘটনার পর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত বেলায়েত হোসেন মারা যায়। সে গোপালগঞ্জের মকসুদপুর থানার মোহাম্মদ আলীর পুত্র।

অপর আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।