২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ জন নিহত

সিলেট নগরীর শাহজালাল ব্রীজের দক্ষিণ প্রান্তে সোমবার রাত আটটার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংস্থ শেরপুর খলাগ্রামে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এলাকাবাসী জানায়, মঈন উদ্দিন তার দুবাই প্রবাসী বন্ধু সেলিম উদ্দিনসহ (৩৫) শ্বশুরবাড়ি সিলেটের মাছিমপুর থেকে নিজ বাড়িতে ফিরে যাবার পথে শাহজালাল ব্রীজের দক্ষিণ প্রান্তে ছিনতাকারীদের হামলার শিকার হন।

ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নেয়।

ছিনতাইকারীদের হামলায় মঈন উদ্দিন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাণ হারায়। তার বন্ধু সেলিমকে আহতাবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।