গাজীপুরে বোমা হামলার মূল হোতা বিপুল পরিমাণ বিষ্ফোরকসহ আটক
গত ২৯ নভেম্বর গাজীপুর আদালত প্রাঙ্গণে এবং ১ ডিসেম্বর ডিসি অফিসের সামনে বোমা হামলা পরিকল্পনার মূল হোতা এবং নিষিদ্ধ সংগঠন জিএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)-কে পুলিশ সোমবার আটক করেছে।
দুই দফা বোমা হামলায় এ পর্যন্ত ১০জন মারা গেছে এবং অনেকেই আহত হয়ে এখনো হাসপাতালে রয়েছে।
ডিবি পুলিশ সোমবার সকালে গাজীপুর শহর থেকে জুয়েলকে আটক করে। পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ বিষ্ফোরকও উদ্ধার করে।
গোয়েন্দসূত্র জানায়, জুয়েলকে সপরিবারে আটক করা হয়েছে।
