বগুড়ার সারিয়াকান্দিতে বোমা বিস্ফোরণ মামলায় ৬ আওয়ামী লীগ নেতার জামিন লাভ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চান্দিনা এবং নওয়ারপাড়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী রোববার হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাহানুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম ঠান্ডু সহ অন্যদের বিরুদ্ধে স্থানীয় এক বিএনপি নেতা এ মামলা দায়ের করেছিলেন।
বিচারপতি আবদুর রশিদ ও বিচারপতি একেএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন।
তবে সারিয়াকান্দি থানার পুলিশ ২৩ নভেম্বর রাতে চান্দিনা এবং নওয়ারপাড়া গ্রামে কোনো বিস্ফোরণের কথা অস্বীকার করলেও পরে সোনা মিয়া নামে জনৈক বিএনপি নেতা ওই দিনই এ মামলা দায়ের করেন।
