চুয়াডাঙ্গায় শিশু সন্তানের সামনে জবাই করে আ. লীগ কর্মী খুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বাগদি গ্রামে চরমপন্থীরা আওয়ামী লীগ কর্মী আব্দুল কুদ্দুসকে (৩৫) তার দুই শিশু পুত্রের সামনে জবাই করে খুন করেছে।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, শনিবার রাতে ১০টায় নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল--কমিউনিস্ট যুদ্ধ) ২০/২৫ জন সশস্ত্র গেরিলা কুদ্দুসের শোবার ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড চালায়।
এদিকে শনিবার রাতে এমএল কমিউনিস্ট যুদ্ধ’র কেন্দ্রীয় নেতার পরিচয় দিয়ে রনি নামে এক ব্যক্তি এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় বিবৃতি দিয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরে জন্যে চুয়াডাঙ্গা মর্গে পঠিয়েছে।
