২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্কার এলেন পায়ে হেঁটে

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার লরেইন বার্কার রোববার জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে এসে ভয়াবহ যানজটের কবলে পড়ে শেষ পর্যন্ত সময় বাঁচাতে বেশ কিছু পথ পায়ে হেঁটে সুধাসদনে পৌঁছান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিরোধী দলীয় নেতার সঙ্গে তার সাক্ষাতের নির্ধারিত সময় ছিল সকাল ১১টা। কিন্তু গোটা রাজধানী জুড়ে ভয়াবহ যানজট থাকায় বার্কার বিব্রতকর অবস্থায় পড়েন। সময় মতো ধানমণ্ডি পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবনে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন।

উপয়ান্তর না দেখে অবশেষে ধানমণ্ডি ছয় নম্বর সড়কের মূল রাস্তায় গাড়ি থেকে নেমে লেকের পাড় দিয়ে পায়ে হেঁটেই পোঁছেন সুধাসদনে। অবশ্য ততক্ষণে ঘড়িতে বেজে যায় সাড়ে ১১টা।