২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুলিশ--সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ আহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে রোববার ভোর ৪টায় তিন পুলিশ আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আহতরা হচ্ছে-- এসআই আবদুল হক, কনস্টেবল আবুল বাশার ও হুমায়ুন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয় প্রভাতি ক্লাবের কাছে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় ওই তিনজন আহত হয়। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।

পুলিশের ধারণা, এসব সন্ত্রাসী জেএমবি’র সদস্য।