২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

খুলনা শহরের শেখ পাড়ায় রোববার ভোরের দিকে পুলিশের সাথে ক্রসফায়ারে কথিত এক সন্ত্রাসী নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 11:55 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিহতের নাম আজমল হোসেন টগর (৩০)। সে শেখ পাড়ার আহম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টগরকে গ্রেপ্তার করতে শেখ পাড়ায় এক অভিযানে বের হয়।

পুলিশ টগরের বাসার কাছে পোঁছলে তাদের উপস্থিতি টের পেয়ে টগর এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং গুলিবর্ষণ শুরু করে।

পুলিশও পাল্টা গুলি চালায়।

এসময় ক্রসফায়ারে পড়ে টগর নিহত হয়।

তবে পুলিশ জানায়, গুলিবিদ্ধ টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টগরের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র মামলা রয়েছে।