২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলী বাস টার্মিনাল থেকে শক্তিশালী বোমা উদ্ধার

নগরীর গাবতলী বাস টার্মিনালে শনিবার রাতে পুলিশ একটি যাত্রীবাহী বাসের নিচে রাখা টিফিন ক্যারিয়ারের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঘটনার পর পুরো টার্মিনালে আতংক ছড়িয়ে পড়ে।

রাত ১০টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্র জানায়, সাড়ে ৮টার দিকে একজন টোকাই শিশু টিফিন ক্যারিয়ারটি দেখে। এরপর সে এটি খুললে বোমাটি দেখতে পায়।

এসময় সে পুলিশকে ঘটনাটি জানায়।

খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।

তারা বালুর বস্তা দিয়ে পুরো এলাকাটি ঘিরে রাখে।