২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সন্দেহভাজন জেএমবি সদস্য আটক

লালমনিরহাটে জেএমবি সদস্য সন্দেহে শনিবার একজনকে আটক করা হয়েছে। আটককৃত ওবায়দুর রহমানের (২২) বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার রামদিয়া গ্রামে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশ জানায়, ওবায়দুর শনিবার দুপুর দেড়টায় লালমনিরহাট জেলার সদর থানার বড়বাড়ি হাটের এক নাপিতের দোকানে দাড়ি কাটছিল। এসময় এলাকাবাসী তাকে জেএমবি’র জঙ্গি সন্দেহে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার মেজবাহ উদ্দিন পিপিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওবায়দুরের সাথে জেএমবি’র সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তারা খোঁজখবর নিচ্ছেন।

তাকে ৫৪ ধারায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।