খাগড়াছড়ির রামগড়ে গুলিতে ৩ জন নিহত
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার গভীর জঙ্গলে শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত হয়েছে।
শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতদের পরিচয় এবং ঘটনা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
