২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলা থেকে বেঁচে গেলেন সিলেট মেয়র

সিলেটের টিলাগড় এলাকায় শুক্রবার রাতে একটি ব্যাটমিন্টন প্রতিযোগিতা উদ্বোধনকালে সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে লক্ষ্য করে অজ্ঞাত দুস্কৃতিকারীরা গ্রেনেড হামলা চালিয়েছে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে স্থানীয় একটি ব্যাটমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনের পরপরই অজ্ঞাত দুস্কৃিতকারীরা সিটি মেয়র কামরানকে লক্ষ্য করে দূর থেকে একটি গ্রেনেড ছুড়ে মারে। গ্রেনেডটি মেয়রের অবস্থানের চার/পাঁচ গজের মধ্যে এসে পড়ে।

তবে গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় ভাগ্যক্রমে রক্ষা পান তিনি।

ঘটনার পর দ্রুত তাকে কাছাকাছি একটি বাড়িতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলকাটি ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্যে পুলিশের বোমা বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।