সিরাজগঞ্জে ৩ সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ সন্দেহভাজন তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।
আটককৃতরা হচ্ছে--আব্দুল জলিল (৩২), জিয়াউর রহমান (২২) এবং মোহাম্মদ মাকসুদুর রহমান (৩০)। এদের মধ্যে দুইজনকে উল্লাপাড়া এবং অপরজনকে বগুড়া জেলার জোড়াগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার কয়ড়ারচর জামে মসজিদে এক বিশেষ অভিযান চালিয়ে বাকুয়া কওমী মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল এবং নাটোর জেলার সিংড়া উপজেলার সোয়াইল গ্রামের জিয়াউর রহমানকে আটক করে।
আটককৃতদের তথ্যানুযায়ী ওই রাতেই দ্বিতীয় দফা অভিযান চালিয়ে পুলিশ বগুড়া জেলার জোড়াগাছা গ্রাম থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান নামে আরও এক জঙ্গিকে আটক করে।
