ফজলুল করিম ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এম ফজলুল করিমকে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৮৬ সালে বিসিএস (পররাষ্ট্র) পরীক্ষায় উত্তীর্ণ এম ফজলুল করিম পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিজীবন শুরু করেন।
কূটনীতিক ক্যারিয়ারে এর আগে তিনি নিউইয়ক, জাকার্তা, ওয়াশিংটন ও হংকংয়ে বালাদেশ মিশনসমূহে দায়িত্ব পালন করেছেন।
