২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

অজ্ঞাত পরিচয় ব্যক্তি বৃহস্পতিবার টেলিফোন করে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মো. আতাউল হককে বৃহস্পতিবার দুপুরে এ হুমকি দেওয়া হয়।

হুমকি দাতা বলে, আজ আমরা গাজীপুরে সফল বোমা বিস্ফোরণ ঘটিয়েছি। আপনাদেরও ছাড় দেওয়া হবে না।

হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে আতাউল হক বিষয়টি মন্ত্রীকে জানান।

এর পরিপ্রক্ষিতে মন্ত্রণালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ত্রণালয়ে আতঙ্ক বিরাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রীর অফিস সূত্র জানায়, এর আগেও দু’বার তারা এ ধরনের ফোন পেয়েছেন।