২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কোটি টাকার মূল্যের সাপের বিষ, অস্ত্র ও গোলাবারুদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বগুড়া জেলার শেরপুর থানায় শুক্রবার অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। র‌্যাব শনিবার এ তথ্য জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এর সাথে জড়িত সন্দেহে আমান উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, আমান আন্তর্জাতিক চোরাকারবারী দলের সদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব--১০ এর একটি দল বগুড়া জেলার শেরপুর থানার গোসাইবাড়ি এলাকায় আমানউল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি কাঁচের জার--এ রাখা কোবরা সাপের বিষ, একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং একটি সোনালী রঙের ধাতব নির্মিত মূর্তি উদ্ধার করে।

র‌্যাব দাবি করেছে, উদ্ধারকৃত সাপের বিষের মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা।

ওই একই এলাকা থেকে ২০০৫ সালের ৪ অক্টোবর কয়েক কোটি টাকা মূল্যের হীরক খণ্ড উদ্ধার এবং আন্তর্জাতিক  চোরাকারবারী দলের দু’জন সদস্যকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।