২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় হাইকমিশনার ব্যক্তিগত সফরে পঞ্চগড়ে

ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি বুধবার ব্যক্তিগত সফরে পঞ্চগড়ে পৌঁছোন। তিনি দুপুরে তেতুুলিয়ার রওশনপুরের কয়েকটি চা বাগান পরিদর্শন করেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

পরে তিনি বাংলাবান্ধা স্থল বন্দর পরিদর্শন করেন। স্থল বন্দর পরিদর্শনের পর বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকা ফুলবাড়িতে গিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন। বিকেল তিনটায় তিনি একই পথে বাংলাদেশ ভূ খন্ডে ফিরে আসেন। বৃহষ্পতিবার তিনি কান্তজির মন্দিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে কথা রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, আজকের কাগজ সম্পাদক কাজী শাহেদের আমন্ত্রণে তিনি পঞ্চগড়ে এসেছেন।