২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী জেনারেল হাসপাতালে বোমাতাঙ্ক, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত

পটুয়াখালী জেনারেল হাসপাতালে বোমাতাঙ্কে বুধবার হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন্নাহার বেগম শিরি জানান, সকাল ৭ টার দিকে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে বোমা হামলার আশঙ্কার কথা বলে সতর্ক করে দিয়ে যায়।

এরপর হাসপাতালের চারটি গেটের তিনটি বন্ধ করে দেওয়া হয়। এসময় কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বোমাতাঙ্ক ছড়িয়ে পড়ায় হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।