২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন

নির্বাচন কমিশন সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচনের তফশীল ঘোষণা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তফশীলে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৫ ডিসেম্বর বাছাই, ১২ ডিসেম্বর প্রত্যাহার ও ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল, বাছাই প্রত্যাহার করতে হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তৌফিকুর রহমান বিডিনিউজকে জানান, এবার নির্বাচনে প্রায় ২২ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।