২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী ও গাজীপুরের বোমা একই: বিশেষজ্ঞ

র‌্যাবের বোমা বিশেষজ্ঞ ইউনিটের সদস্য ক্যাপ্টেন মমতাজুর রহমান বিডিনিউজকে বলেছেন, গাজীপুরে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহৃত বোমা সম্প্রতি ঝালকাঠীতে ব্যবহৃত বোমার সাথে মিল রয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তিনি বলেন, বোমাটি প্রচণ্ড শক্তিশালী। তবে সব ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে। আলামত পরীক্ষা করে আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিস্ফোরণের ধরণ সম্পর্কে জানাতে পারবো।

হামলাকারী সুইচ টিপে বোমাটি বিষ্ফোরণ ঘটাতে পারে বলে তিনি মন্তব্য করেন।