২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষিকা নিহত, আধা ঘন্টা সড়ক অবরোধ

বগুড়ার শহরতলির অদ্দেরকোলা বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় আরজুমান বানু লাভলী (৩৬) নামে এক মাদ্রাসা শিক্ষিকা নিহত হয়েছেন। প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা বগুড়া--গোলাবাড়ি সড়ক অবরোধ করে রাখে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের জনৈক শহীদুল¬াহর ¯ত্রী ও বুজুর্গধামা রহমানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষিকা আরজুমান বানু লাভলী ক্লাস শেষে রিকশা ভ্যানযোগে বগুড়া শহরে আসছিলেন। বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা অদ্দেরকোলা বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে মাটি বোঝাই ট্রাক (কুষ্টিয়া—ট--০৫১৩) ভ্যানটিকে চাপা দেয়। এতে দুই সšতানের জননী শিক্ষিকা লাভলী গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ট্রাক আটক ও চালককে গ্রেপ্তার করেছে।

এদিকে শিক্ষিকা নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকার লোকজন বগুড়া--গোলাবাড়ি সড়ক বেলা দেড়টা থেকে ২টা পর্যšত অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।