২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালতে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ২, আহত ১৬

চট্টগ্রাম আদালত ভবনের প্রধান প্রবেশ পথের একটি চেকপোস্টে মঙ্গলবার সকালে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কনস্টেবলসহ দু’জন নিহত এবং ১৩ পুলিশসহ ১৬জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নিহত পুলিশ কনস্টেবলের নাম রাজীব বড়–য়া। সে রাউজানের আবুরখীলের শিমুল বড়–য়ার ছেেেল।

বিস্ফোরণে নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।  পুলিশ তার পকেট থেকে একজন আইনজীবীর ভিজিটিং কার্ড উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই আইনজীবীর মক্কেল।

আহত ১৩ পুলিশ সদস্যের মধ্যে গুরুতর দু’জনসহ মোট পাঁচজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বোমা হামলাকারী  নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। বিস্ফোরণে তার কোমর থেকে পা দু’টি বি”্ছন্নি হয়ে গেছে। সে বর্তমানে কোমায় আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় পাহাড় চূড়ার আদালত ভবনের প্রধান প্রবেশ পথে জেলাপ্রশাসকের অফিস, কালেক্টরেট অফিস, কোতয়ালী থানা ও  সিএমপি সদর দপ্তরের খুব কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের পরপরই চট্টগ্রাম আদালত ভবনসহ আশপাশের অন্যান্য অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আতংকিত বিচারক ও আইনজীবীরা বোমা হামলার প্রতিবাদে আদালত ত্যাগ করে।

বোমা বিষ্ফোরণের শব্দে পাহাড় চূড়ার আদালত ভবন প্রকম্পিত হয়ে ওঠে। প্রায় দেড় কিলোমিটার দূর থেকেও বিষ্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণস্থলের কিছু দূরে দাঁড়ানো পুলিশ কনস্টেবল রাশিদা বিডিনিউজকে জানিয়েছেন, চেকপোস্টের পুলিশরা যখন মেটাল ডিটেক্টর ও অস্ত্রশস্ত্র নিয়ে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ করে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলির মধ্যে সাত--আটজন পুলিশ লুটিয়ে পড়ে।

কিন্তু বোমাটি কীভাবে বি¯েফারিত হয়েছে, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারছেনা। একটি সূত্র বলেছে, আত্মঘাতী হামলাকারীরা বহন করার সময় বোমাটি বিষ্ফোরিত হয়। কিন্তু অন্য সূত্র বলেছে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার সময় বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।

আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন দু’টি পায়ের মধ্যে একটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। অন্যটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলটি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহতদের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশ ঘটনাস্থলে পড়েছিলো। শুধু তাই নয়, রক্ত মিশ্রিত কিছু মাংসপিণ্ড আশপাশের গাছের ডালেও লেগে ছিলো।

দেশব্যাপী বিচারক ও আইনজীবীদের ওপর হামলার পর পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী হামলাকারীর শরীর থেকে জেএমবির একটি লিফলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার মাজেদুল হক বলেছেন, আল্লাহর আইনের পরিবর্র্তে  মানবরচিত আইন চালুর সাথে জড়িতদের পর্যায়ক্রমে খতম করে ফেলা হবে বলে  লিফলেটে উল্লেখ করা হয়েছে।

র‌্যাবসহ আইন--শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

আহতরা পুলিশ সদস্যরা হচ্ছে, মাহফুজ, সামছুল কবির, প্রমথেশ বড়–য়া, সানি দাশ, রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র দাশ, শ্রীমান বড়–য়া, লুৎফুর রহিম, হাবিলদার সিরাজুল হক, ইসা সরকার, আবদুল মজিদ, এবং অপর তিনজন হলেন, মোহাম্মদ রাজ্জাক, এমদাদুল হক ও মোহাম্মদ রফিক।

গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, বোমাটি হামলাকারীর শরীরে বাঁধা অবস্থায় পরনের কাপড়ে ঢাকা ছিলো এবং হঠাৎ করে তা বিস্ফোরিত হয়। কিন্তু অপর একটি সূত্র জানিয়েছে, চেকের মুহূর্তে এটির বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ না আদালত ভবনে আগত মানুষজন বোমাটির লক্ষ্য ছিলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বোমা হামলায় আহতদের অবস্থা জানার জন্যে সহকর্মী, আত্মীয়--স্বজন ও শুভাকাংক্সক্ষীরা হাসপাতালে ভিড় জমায়।

বোমা হামলার ঘটনা জানার পর নগরবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।