২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ভারতীয় জঙ্গি গোষ্ঠির ঘাঁটি রয়েছে : বিএসএফ আইজি

বাংলাদেশে ভারতীয় জঙ্গি গোষ্ঠির ক্যাম্প এর ব্যাপারে উদ্বেগ পুনর্ব্যক্ত করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করছে এখনও দেশটিতে ভারতীয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠির ১৯২ টি ঘাঁটি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আসাম, মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ড অঞ্চলের বিএসএফ’র ইন্সপেক্টর জেনারেল এ কে ঘোষের উদ্ধৃতি দিয়ে আউটলুক ইন্ডিয়া ডট কম জানায়, কিছু পুরনো ঘাঁটি অপসারণ করা হয়েছে। আবার কিছু নতুন ঘাঁটি সৃষ্টি করা হয়েছে। এর আগে ঘাঁটির সংখ্যা ছিল ২০৫ টি। এখন মোট ঘাঁটি সংখ্যা ১৯২ টি।

এ কে ঘোষ বলেন, ময়মনসিংহ, শেরপুর, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই ঘাঁটি গুলো বিদ্যমান।

বাংলাদেশে কোনও জঙ্গি ঘাঁটি নেই-বাংলাদেশী কর্তৃপক্ষের এই দাবির ব্যাপারে তিনি বলেন, কোনও দেশ  কখনই স্বীকার করে না তার অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি রয়েছে।

তিনি বলেন, ঢাকার অস্বীকার সত্ত্বেও এ সমস্ত ঘাঁটি ভেঙ্গে দেওয়ার ব্যাপারে ভারত বাংলাদেশকে অব্যাহত চাপ প্রয়োগ করতে থাকবে।

অন্যদিকে, বাংলাদেশে উলফা নেতৃবৃন্দের হোটেল ও ব্যাংক একাউন্ট রয়েছে, বিএসএফ’র এই দাবির ব্যাপারে আইজি বলেন, ঢাকার কর্মকর্তারা পৃকৃতপক্ষে বিভিন্ন নামে এই অ্যাকাউন্টগুলোর সন্ধান পেয়েছিল। কিন্তু তারা কিছু করার আগেই একাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়এবং হোটলেগুলোর নামও পরিবর্তন করা হয়।