গোমস্তাপুর সীমান্তে বিএসএফ’র পুশইন প্রতিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফ--এর ভারতীয় নাগরিক পুশইনের চেষ্টা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিডিআর ব্যর্থ করে দিয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে সীমান্তে জড়ো করে ২০৩ ও ২০৪ নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে বিএসএফ ঠেলে দিলে স্থানীয় বিপুলসংখ্যক এলাকাবাসী ও বিডিআর তা প্রতিহত করে।
সীমান্তে গত ক’দিন ধরে বাংলাদেশী গরু লুট, পাল্টাপাল্টি বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটককে কেন্দ্র করে বিডিআর বিএসএফ এর তিন দফা পতাকা বৈঠক অনুষ্ঠান বিফল হওয়ার পর এ পুশইনের চেষ্টা চালনো হয়।
গত ক’দিনের ঘটনায় বিরাজ করা উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
