২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাসে বোমা হামলার হুমকি: ১ মানিক খুঁজতে ৩ মানিক আটক

চাঁদপুরে এক মানিককে খুঁজতে তিন মানিককে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ঢাকায় আল-কায়েদার নামে ব্রিটিশ হাইকমিশন ও আমেরিকান দূতাবাসসহ সকল ইউরোপীয় দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা ফরিদগঞ্জের মানিক হোসেনকে আটক করতে স্থানীয় পুলিশ সোমবার খাজুরিয়া গ্রামের তিন মানিককে আটক করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, রোববার রাতে ঢাকা পুলিশ হেড কোয়ার্টার থেকে হুমকির  খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ফরিদগঞ্জ থানার খাজুরিয়া গ্রামের পাঁচ মানিককে খুঁজে পায়। এদের মধ্যে তিন মানিককে আটক করে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে দুই মানিক ঢাকায় থাকায় তাদের আটক করা যায়নি।

পুলিশ জানায়, ঢাকার বাড্ডায় অবস্থানকারী মানিক হোসেনই এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।