প্রবাসী শ্রমিক নিয়োগে বিধিনিষেধ আরোপ করছে সংযুক্ত আবর আমিরাত
সংযুক্ত আরব আমিরাত অদক্ষ প্রবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা করছে। তাদের প্রস্তাব অনুযায়ী অদক্ষ প্রবাসী শ্রমিকদের সর্বোচ্চ ছয় বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। আগামী মাসে আবুধাবিতে অনুষ্ঠিতব্য ছয়জাতি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সম্মেলনে প্রস্তাবটি অনুমোদিত হতে পারে।
বিদেশি শ্রমিকদের জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচনা করা উচিত, জিসিসি সেক্রেটারি আব্দুল রহমান আল আত্তিয়াহ’র এই মন্তব্য সম্পর্কে আরব আমিরাতের শ্রমমন্ত্রী ড. আলী বিন আব্দুল্লাহ আল কাবি বলেন, কোনও নির্দিষ্ট সম্প্রদায় যাতে অন্যদের ওপর প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের শ্রমিক নিয়োগের মাধ্যমে নিয়োগকারীদের উচিত তার মন্ত্রণালয়কে সহযোগিতা করা।
বাহরাইনের শ্রমমন্ত্রী ড. মাজিদ বিন মহসিন আল আলাবি আবুধাবিতে অনুষ্ঠিতব্য জিসিসি সম্মেলনে আরব আমিরাতের প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে নিশ্চিত করেছেন।
