অমিতাভ বচ্চন হাসপাতালে
হিন্দী চলচ্চিত্রের সুপার স্টার অমিতাভ বচ্চন তলপেটে ব্যথার কারণে সোমবারে রাজধানী নয়া দিল্লির এসকোর্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য অমিতাভকে (৬৩) হাসপাতালে আনা হয়। তবে অবস্থা খুব বেশি গুরুতর নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ওই হাসপাতালেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।
