২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় পাটুরিয়ায় ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ, প্রচণ্ড যানজট, যাত্রী দুর্ভোগ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া--দৌলতদিয়া ও কাজীর হাট নৌরুটে শনিবার রাত সাড়ে ১২টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট আট ঘন্টা ফেরি, লঞ্চ, কার্গোসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এসময় যানবাহন নিয়ে মাঝ নদী ও ঘাটে আটকা পরে ৮টি ফেরি। ঘাট এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট। যাত্রীরা তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহায়।

যানবাহন বোঝাই করে  বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ আলী, শাহ মুখদুম, খানজাহান আলী ও কেরামত আলী নামে ফেরিগুলো মাঝ নদীতেনোঙ্গর করতে বাধ্য হয়। পাটুরিয়া ঘাটে দূর পাল্লার কোচ নিয়ে আটকা পরে ফেরি ভাষা শহীদ বরকত।

শাহজালাল ও রায়পুরা ফেরি দু’টি আটকে থাকে দৌলতদিয়া ঘটে।