২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩ সাংবাদিককে জেএমবি’র হুমকি

বরিশালের বানারীপাড়া উপজেলার তিন সাংবাদিককে ডাকযোগে চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 02:39 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

দৈনিক সমকাল- এর বানরীপাড়া প্রতিনিধি আল-মামুন লস্কর, স্থানীয় দৈনিক আজকের বার্তার বিশেষ প্রতিনিধি মিজানুল ইসলাম এবং দৈনিক আজকের পরিবর্তন প্রতিনিধি এসএম মঈনুল ইসলাম সবুজের নামে পৃথক পৃথকভাবে ওই চিঠি আসে।

এসএম মঈনুল ইসলাম সবুজ বিডিনিউজকে বলেন, দুপুরের দিকে তার ঠিকানায় চিঠিটি আসে। হাতে লেখা চিঠিতে বলা হয়, সাংবাদিকতা ছাড়ো নয়তো পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেবো। চিঠির নিচে জেএমবির নাম লেখা রয়েছে।

এ ব্যাপারে ওই তিন সাংবাদিক বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

প্রসঙ্গত সম্প্রতি জেএমবি বানারীপাড়া ভূমি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।