খুলনায় ইট ভাটা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, ৬ জন আহত
খুলনার রূপসা উপজেলার নেহারপুরে একটি ইট ভাটার দখলকে কেন্দ্র করে শনিবার দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সৈয়দ মোল্লার এসএম ইটভাটা ও রহম আলী সর্দারের সনি ইট ভাটার সীমানায় একটি চাতাল নিয়ে বিরোধ চলে আসছিলো।
সকালে মোল্লা গ্র“পের ৩০/৪০ জনের একটি দল ওই চাতালের দখল নিতে গেলে সরদার গ্র“পের সাথে সংঘর্ষ বাঁধে। পরস্পরের দায়ের কোপ, লাঠি, রড এবং হকি স্টিকের আঘাতে এ সময় ওই ছয়জন আহত হয়।
আহতরা হলো, জাবেদ আলী (২৬), সাহাবুদ্দিন (৩০), শওকত আলী (৩৫), মিজানুর রহমান (২৭), কামাল শেখ (২৯), রেজাউল হক বাবু (২৮)। এদের চারজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
