২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপনের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালিত

আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপনের দাবিতে শনিবার সকালে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের সদস্য অ্যাডভোকেট ফিরোজ আহমেদ।  সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল হোসেন, খালিদ হোসেন, শেখ ইলিয়াস, মোঃ মজিবুর রহমান, মহেন্দ্র নাথ সেন সাইফুদ্দিন হক দীপু, পারভিন আজাদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারকে জাতির বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে আকরাম পয়েন্ট্ েগভীর সমুদ্র বন্দর স্থাপন করতে হবে। কেননা এই পয়েন্টে পানির গভীরতা বেশি। যার ফলে এখানে বন্দর স্থাপন করলে সার্ক দেশসমূহ ও এই বন্দর ব্যবহার করতে পারবে।

এদিকে, কেসিসির বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১ টায় শহীদ হাদিস পার্কে সমাবেশ ও র‌্যালি সফল করার আহবান জানান নেতৃবৃন্দ।