২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পলাতক জঙ্গি নেতার মাদ্রাসা হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর

নীলফামারীর ডিমলা উপজেলার বড়জুম্মা দারুস সালাম দাখিল মাদ্রাসার শিক্ষক জঙ্গি নেতা আতিকুর রহমান গ্রেফতার এড়াতে পালিয়ে থাকলেও মাদ্রাসার হাজিরা খাতায় তাকে উপস্থিত দেখা যাচ্ছে। অন্যদিকে পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গত ১৬ নভেম্বর নীলফামারী পুলিশ ওই মাদ্রাসার দুই শিক্ষক নূর ইসলাম ও রবিউল ইসলামকে গ্রেফতার করতে পারলেও আতিকুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এই আতিকুর রহমান খুবই গুরুত্বপূর্ণ আসামী। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।

এদিকে মাদ্রাসা সূত্র জানিয়েছে নিয়মিত হাজিরা খাতায় আতিকুর রহমানের স্বাক্ষর দেখা যাচ্ছে। ১৬ নভেম্বরের পর থেকে তাকে মাদ্রাসায় উপস্থিত না পেলেও হাজিরাখাতায় সে কী ভাবে স্বাক্ষর করছে এ ব্যাপারে প্রশ্ন করা হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোন উত্তর দেয়নি বলে সূত্র জানায়।