খুলনায় অভ্যন্তরীন কোন্দলে জনযুদ্ধের ২ ক্যাডার নিহত
খুলনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল, জনযুদ্ধ) অভ্যন্তরীণ কোন্দলে দুই ক্যাডার নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে: বুলবুল হোসেন (৩২) ও অসীম কুমার (২৮)।
পুলিশ শুক্রবার সকালে নগরীর বয়রার ইসলামী ব্যাংক হাসপাতাল এবং দৌলতপুরের আড়ংঘাটা হাসপাতাল বাইপাস সড়কের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা খুন হয়েছে বলে পুলিশের দাবি। নিহতদের শরীরে গুলির চিহৃ রয়েছে।
ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ভিন্ন একটি সূত্র জানায়, ওই দুই চরমপন্থীকে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়।
